মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে মেহেরপুরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
জেলার পক্ষে সর্বপ্রথম জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে জেলা কমান্ড্যান্ট আল-আমিন, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ এবং মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধার নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে প্রাণিসম্পদ বিভাগ, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলীর নেতৃত্বে খাদ্য বিভাগ, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের নেতৃত্বে সড়ক বিভাগ, ডা. রফিকুল আলমের নেতৃত্বে পরিবার পরিকল্পনা বিভাগ, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যার নেতৃত্বে সরকারি কলেজ, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, মৎস্য অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, এনসিপি, বিএডিসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।