মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, অ্যাডভোকেট শাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, খন্দকার মুইজ এবং তানভীর মেহেদী ইমন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রফিকুল আলম, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।