মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়ায় সংসদ সদস্য তাজ উদ্দিন খানের বরাদ্দকৃত রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. সোহেল রানা ডলার।
শুক্রবার সকালে তিনি নির্মাণাধীন রাস্তার কাজ তদারকি করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, জনস্বার্থে বাস্তবায়নাধীন উন্নয়নকাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হওয়া উচিত। এ সময় তিনি সংশ্লিষ্টদের গুণগত মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।