মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর ভৈরব নদের তীরে এ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মাহবুবুর রহমানসহ জেলা কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে ভৈরব নদের তীরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।