মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ৯৭ পিচ ইয়াবাসহ ইমন রেজা অনিক (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ইমন জেলার গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের বসুন্ধরা পাড়ার কুঞ্জ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে মাদকসহ তাকে আটক করা হয়। র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের বসুন্ধরা পাড়ার কুঞ্জ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক কারবারিরা অবস্থান করছে,এমন গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল ওই স্থানে
অভিযান পরিচালনা করে। অভিযানে ইমন রেজা অনিককে ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী ইমন রেজা অনিক লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে চুয়াডাঙ্গা- মেহেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছিল। তার বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।