মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডাব্লুএএমওয়াই (WAMY)-এর অর্থায়নে একটি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান। উদ্বোধন শেষে মসজিদের সফল নির্মাণকাজ ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, ডাব্লুএএমওয়াই-এর মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর খালিদ সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।