মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান মেহেরপুর শহরের ওয়াপদার মোড়ে বাস দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।