মেহেরপুর নিউজ:
ক্যান্সারে আক্রান্ত এনসিপি নেতা তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান।
সংসদ সদস্য তাজউদ্দিন খান অসুস্থ তামিমের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তামিমের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মো. ইকবাল হোসাইন এবং পেশাজীবী সংগঠনের জেলা দায়িত্বশীল মো. আল আমিন ইসলাম বকুল।
সাক্ষাৎ শেষে সংসদ সদস্য তাজউদ্দিন খান বলেন, “যেকোনো রাজনৈতিক ও সামাজিকভাবে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তামিমের দ্রুত সুস্থতার জন্য আমি সকলের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি।”
এদিকে এনসিপি নেতার পরিবারের পক্ষ থেকেও তাঁদের বাসভবনে এসে খোঁজখবর নেওয়ায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যসহ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।