মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মালিকের নাম-ঠিকানাবিহীন, বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন রুটি, বিস্কুট, রোলসহ বিভিন্ন বেকারি খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর শহরের কোর্ট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোর্ট সড়কে একটি ঢাকা মহানগর বেকারির অটোভ্যান তল্লাশি করা হয়। এ সময় মালিকের নাম-ঠিকানাবিহীন, বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা রুটি, বিস্কুট, রোলসহ বিভিন্ন বেকারি খাদ্যসামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।