মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রোকেয়া বেগম ইসলামপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির ইনচার্জ প্রবীপ কুমার সানার নেতৃত্বে একটি দল রোকেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভুট্টার খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রোকেয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।