মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির নির্মিত মঞ্চের ৫০ গজ দূর থেকে বােমা সদৃশ ১টি বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
সােমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড হানিফ ও রযেল কাউন্টারের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
গাংনী থানা পুলিশের একটিদল এগুলাে উদ্ধার করে।
স্থানীয়রা জানান,আজ সােমবার বিকেল ৫টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি নির্মিত
মঞ্চও প্রস্তুত করা হয়েছে। পদযাত্রার ৫ ঘণ্টা পূর্বে মঞ্চের ৫০ গজ দূর থেকে ব্যাগে রাখা ১টি বােমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ সদস্যরা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, “আমার ধারণা ফ্যাসিস্ট আওয়ামী লীগরা এই কাজটি করেছে, যারা মূলত জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়। তবে এই ধরনের ঘৃণ্য কাজ করে কেউ সফল হবে না। পূর্ব নির্ধারিত সময়েই গাংনীতে আমাদের পথযাত্রা সফল করা হবে।
গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান,এনসিপির মঞ্চের নিকট থেকে বােমা আকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এটি বােমা কি না,সেটা পরীক্ষা করার পর বলা সম্ভব হবে।