মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে চাচার হাসুয়ার কােপে নাহিদ হােসেন (২২) নামের এক ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত নাহিদ
তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হােসেনের ছেলে। হামলাকারি একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হােসেন।
একটি বাইসাইকেল চুরির ঘটনার সাক্ষি দেওয়ার কারণে চাচা লালনের হাসুয়ার কােপে ভাতিজা নাহিদের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,গত ২৬ জুলাই তেঁতুলবাড়ীয়া গ্রামের তাহাজুল ইসলামের একটি বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল একই গ্রামের লালন হােসেন চুরি করেছে এমনটির সাক্ষি দেন লালনের ভাতিজা নাহিদ হােসেন। এ নিয়ে লালন ও তার ভাতিজা নাহিদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন নাহিদকে এলােপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় নাহিদের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়।
এ রিপাের্ট লেখা পর্যন্ত নিহতের বাবা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।