মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুরে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. মিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাগাবুন-উল আলম।
বৈঠকে সংগঠনের কর্মীদের আদর্শিক শিক্ষা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলতার সঙ্গে দাওয়াতি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।