মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা এবং আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালন প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।