মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মেহেরপুর স্টেডিয়ামের প্রস্তুতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে তিনি স্টেডিয়াম মাঠের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে মেহেরপুর সদর উপজেলা একাদশের মুখোমুখি হবে মুজিবনগর উপজেলা একাদশ।
পরদিন শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মেহেরপুর পৌর একাদশের বিপক্ষে খেলবে গাংনী উপজেলা একাদশ। আর শনিবার দুই সেমিফাইনালের বিজয়ী দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।