মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের তাহের ক্লিনিক মোড়ে সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ সোহেল রানা ডলারসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।