মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে চাষীদের মাঝে বিনামূল্য পেঁয়াজ বীজ,রাসায়নিক সার ও পলিথিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় জেলার গাংনী উপজেলার ৮ হাজার কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, পলিথিনসহ বিভিন্ন উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণের উদ্বােধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বােধন করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান. উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়াসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ প্রণোদনার আওতায় প্রতিজন চাষিকে ১ কেজি পেয়াঁজ বীজ,১কেজি কীটনাশক, ২ কেজি পলিথিন,১০কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।