মেহেরপুর নিউজঃ
জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।