মেহেরপুর নিউজঃ
জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ এর শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচনের লক্ষ্যে মেহেরপুরে বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সমবায় পুরস্কারের জন্য যোগ্য সমবায় সমিতি ও সমবায়ী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।