মেহেরপুর নিউজ :
মেহেরপুরে র্যাবের অভিযানে ২৮ পিচ ইয়াবাসহ মুকিত (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। আটক মুকিত মেহেরপুর সদর উপজেলার আরশেদ আলীর ছেলে।
শুক্রবার সন্ধ্যার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শ্যামপুর গ্রাম থেকে তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মুকিত নামের একজনকে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। সেই সাথে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছিল। আটককৃতের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।