মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মাটি খুঁড়ে ১টি মাইন সদৃশ বস্তু উদ্ধার করেছে এলাকাবাসি। বস্তু স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত মাইন বলে ধারণা করছেন এলাকাবাসি।
জানা গেছে, শনিবার বেতবাড়ীয়া গ্রামের বাজার সংলগ্ন মনি শাহ এর জমিতে মাটি খুঁড়ে একটি মাইন সদৃশ বস্তু দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে,শতশত মানুষ তা দেখতে ভীড় জমায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের কয়েকটিদল সেখানে উপস্থিত হয়ে ওই স্থানটি ঘিরে রেখেছে।
স্থানীয়রা জানান,মনি শাহের পরিত্যক্ত জমির মাটি খুঁড়তে কয়েকটি টুল বক্স ও মাইন এর মুটকি আকারের ১০টি বস্তু বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে বস্তুগুলাে স্বাধীনতা যুদ্ধকালীন ব্যবহৃত মাইনের যন্ত্রাংশ। দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলাে পড়ে থাকার কারণে হয়তাে বা নষ্ট বা অকেজাে হয়ে পড়েছে।
গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল আলম টকি জানান,১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ হয়। ওই সময়ে ভারতের বেঙগাড়ীর মাঠে বাংলাদেশ-পাকিস্তান সম্মুখ যুদ্ধ হয়। বেঙগাড়ীর মাঠ থেকে বাংলাদেশের অংশ বেতবাড়ীয়া মাত্র ৪কিলােমিটার দূরত্ব। তাই যুদ্ধকালীন সময়ের ব্যবহৃত মাইনের ধ্বংসাবশেষ এগুলাে।
গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান,বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বস্তুটি আসলে কি।