মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
রবিবার সকাল ৮টার দিকে রংমহল বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিওপি মেইন পিলার ১৩৭/২-এস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।