মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কাওসার আলী, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, গাংনী র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুদীপ্ত কুমার রায়, পিপি নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমীন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, ডা. অলোক কুমার দাস, বন বিভাগের বন কর্মকর্তা এইচ টি হামিম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুলন নেসা নয়নসহ কমিটির সদস্যরা।
সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অনলাইন জুয়া, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।