মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন—গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাফিক হোসেন (২৫), নওয়াপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে শিমুল (৩৩), মাইলমারি গ্রামের মিজানুর রহমানের ছেলে মিশুকুজ্জামান (৩১) এবং মেহেরপুর শহরের হোটেলপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে লিজন (৪৫)।
শুক্রবার দিনের বিভিন্ন সময় ডিবি পুলিশের ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে ডিবির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গাংনী ও মেহেরপুর সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।