মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সহকারী সমিতির প্রবীণ সদস্য মো. রমজান আলীকে মোহরার সমিতির কল্যাণ তহবিল থেকে অবসরকালীন ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে এ চেক প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম উপস্থিত থেকে প্রবীণ সদস্য মো. রমজান আলীর হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মখলেছুর রহমান খান স্বপন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি সাহাদুল ইসলাম কানাই, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।
সমিতির কল্যাণ তহবিল থেকে অবসরকালীন এ আর্থিক সহায়তা প্রবীণ সদস্যদের প্রতি সংগঠনের দায়বদ্ধতা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ বলে সংশ্লিষ্টরা জানান।