মেহেরপুর নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত থেকে গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
এ উপলক্ষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বিএনপি নেতা আলমগীর খান ছাতু, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।