মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারিদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর ডিআইটি মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তারবিয়াত সেক্রেটারি মো. আব্দুস সাত্তার।
এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন ও জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
বৈঠকে বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের আমীরগণ উপস্থিত ছিলেন।