মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি বের করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শিল, জেলা বিএনপি নেতা আলমগীর খান ছাতু, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, মশিউর রহমান দিপু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
র্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।