মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি বের করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শিল, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মেহেরপুর সরকারি কলেজের সদস্যরা র্যালিতে অংশ নেন।