মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে নারী উদ্যােক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সােমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলার ৬০ জন নারী উদ্যােক্তার মাঝে এসব বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ,এম, সালাউদ্দীন মনজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাবিদ হােসেন,উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাবেক সভাপতি রেজাউল হক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের হিসাব রক্ষক জাহিদুল ইসলাম টিপু।