মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের কাবাডি খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২টি লোনাসহ ৪২-৩৮ পয়েন্টে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।
খেলাটি পরিচালনা করেন ফাহারা হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস।