মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সোমবার মেহেরপুর সিডিপির প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, ডা. তৌসিফ হাসনাইন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইদুল ইসলাম, সিডিপির ম্যানেজার (অ্যাডমিন) ভিক্টর টিজ্ঞা, প্রোগ্রাম অফিসার অসীম রেমা ও মেডিকেল অফিসার আসিফ হাসান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়। ক্যাম্পেইনের আওতায় স্বল্পমূল্যে ৪০ শতাংশ ছাড়ে মেডিসিন সরবরাহ করা হয়। এছাড়া কমিউনিটির মানুষের জন্য ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি প্যাকেজ সরবরাহ করা হয়।