মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের নির্বাচন শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত।
নির্বাচনে ৫৫টি সমিতির ১৭ জন ভোটার সভাপতি নির্বাচন করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফারুল ইসলাম ও সামসুল আলম।
নির্বাচন ঘিরে সদর উপজেলা পরিষদ চত্বরে ভোটার ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।