মেহেরপুর নিউজঃ
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও আমদাহ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সদর উপজেলার সাহেবপুর ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য রেজাউল করিম সোনা প্রমুখ।