মেহেরপুর নিউজ:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর থানার উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার।
এ সময় অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।