মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ সংশ্লিষ্টরা।
মৎস্য বিভাগের উদ্যোগে এ ধরনের পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়সহ বিভিন্ন জলাভূমিতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছের প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।