মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁদবিল গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, বিএনপি নেতা মাজেদ আলী ও গুরুদাস হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।