মেহেরপুর নিউজ:
মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম ও জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তারা লালনের দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।