মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার ৯০০ টাকাসহ রাজীব আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের সিংহাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদের নেতৃত্বে সিংহাটি গ্রামের রাজীব আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজীব আহমেদকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার রাজীব আহমেদ সিংহাটি পশ্চিমপাড়া গ্রামের আরজুল হকের ছেলে। এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একই গ্রামের রেজাউল করিমের ছেলে ইমাম আলী পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রহমত আলীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।