মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত আন্তঃক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গোল মেশিন (মাজেদ) একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় গোল মেশিন (মাজেদ) একাদশ ২-১ গোলে কৃষক একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শামীম দুটি গোল করেন। কৃষক একাদশের হয়ে ইয়ামিন একটি গোল করেন।
খেলায় কৃষক একাদশের গোলরক্ষক আহমদ আলী এবং গোল মেশিন একাদশের শামীম যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাদের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, জেলা ফুটবল কোচ আব্দুল মালেক ও মতিউর রহমান উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন।