মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর বহুরূপা একাদশ জয়লাভ করেছে।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বহুরূপা একাদশ ৯৬ রানের বিশাল ব্যবধানে নবারণ একাদশকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বহুরূপা একাদশ ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল ২৩ বলে ৪৮ রান করেন। নবারণ একাদশের সৈকত ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে বহুরূপা একাদশের রাশেদের বিধ্বংসী বোলিংয়ের মুখে নবারণ একাদশ ১৩ ওভারে মাত্র ৪৫ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নাফিজ সর্বোচ্চ ১২ রান করেন। বহুরূপা একাদশের রাশেদ মাত্র ৮ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন।
খেলায় বিজয়ী দলের রাশেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।