মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সাফিদ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরিফ ও সবুজ জুটি।
রাতে মেহেরপুরের সাফিদ ইনডোর ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরিফ ও সবুজ জুটি ২১-১৯, ২১-১৯ সেটে কবির ও মনির জুটিকে পরাজিত করে শিরোপা জয় করে।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ওবায়দুল ইসলাম ও সতীশ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।