মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারানগর মাদার পীরের দরগা শরীফ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মাদার পীরের দরগা শরীফ কমিটির সভাপতি মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আকবর হোসেন ও আরিফ হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।