মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নুর ইসলামের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোডাউনে বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মোটরসাইকেলের বহর নিয়ে তারা ইউনিয়নের বিভিন্ন ২১টি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রার্থীর প্রতি সমর্থন জানান।
স্থানীয়দের মতে, আসন্ন ধানখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই অংশ হিসেবে নুর ইসলামের এই মোটরসাইকেল শোডাউন নির্বাচনী মাঠে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম ইউনিয়নের মানুষের সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান,এবার ধানখােলা ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে,আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবো আশা করি। এবং নির্বাচিত হলে,এ ইউনিয়নের মানুষের সেবার জন্য নিজেকে বিলিয়ে দেবাে।