মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে ফারুক টেলিকম ও মা স্টোরের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলই গোল করার একাধিক সুযোগ পেলেও শেষ পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল এবং পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
খেলায় ফারুক টেলিকমের স্বাধীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মেহেরপুর সজিব স্পোর্টের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু স্বাধীনকে পুরস্কার তুলে দেন।