মেহেরপুর নিউজঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে জনসচেতনতামূলক প্রচার ও পোস্টার সাঁটিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তথ্যসংবলিত পোস্টার সাঁটানো হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সম্পাদক সাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।