মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির হিসেবে টানা সপ্তমবারের মতো দায়িত্ব পেয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।
২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর পর্যায়ের ৭৭ জন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঘোষিত তালিকায় মেহেরপুর জেলার বর্তমান আমির তাজউদ্দিন খানের নামও রয়েছে। এর মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পেলেন তিনি।