মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন পলাশ ইউনিয়নব্যাপি গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়ন ব্যাপি গণসংযোগ করেন।
এসময় উপস্তিত গাংনী উপজেলা বিএনপির সদস্য ও কাথুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মাস্টার,উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ,
কাথুলী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি মিয়া,সাবেক সভাপতি
জিয়াউর রহমান মাস্টার ও ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আব্দুল কুদ্দুছসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ২শত মানুষ ।