মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, কাজী নৌরীন ইসলাম ও শাকের আহমেদসহ অনেকে।