মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।